
স্টাফ রিপোর্টার : ৪০ বছর ধরে বেদখলে থাকা রাজবাড়ী জেলা পরিষদের জমি পুনরায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গোয়ালন্দ মোড় অঞ্চলে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বেদখলে থাকা রাজবাড়ী জেলা পরিষদের জমি পুনরায় উদ্ধার করা হয়েছে। জেলা পরিষদের বেদখল জমি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, জেলা পরিষদের সম্পদ সংরক্ষণ, অবৈধ দখলমুক্তকরণ এবং জনস্বার্থে সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
