মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২ নম্বর বহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নার্সারি এলাকায় স্থানীয় প্রবীণ মুরুব্বি ও যুবকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নার্সারি মোড় এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রবীণ মুরুব্বি, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের উপস্থিতিতে সভাস্থলে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
মতবিনিময়কালে রুবেল মাহমুদ সুমন স্থানীয়দের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের প্রত্যাশা পূরণে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিতি ও আন্তরিকতার জন্য ৭ নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুবেল মাহমুদ সুমন বলেন, ‘এলাকার মানুষের ভালোবাসা ও আস্থা আমাকে অনুপ্রাণিত করেছে। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ মুরুব্বি ও বিভিন্ন বয়সী যুবকসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন