স্টাফ রিপোর্টার : "নজরুল বর্ষ" উপলক্ষে সারা দেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্মল সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকেও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বালিয়াকান্দির প্রাণ কেন্দ্রে অবস্থিত নির্মল সাংস্কৃতিক একাডেমি ২০১১ সাল থেকে শিশু কিশোরদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশে অনন্য ভুমিকা পালনের পাশাপাশি জাতীয় ও বিশেষ দিবসে উপজেলা সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতোমধ্যে যথেষ্ট সুনাম করেছে।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক উত্তম কুমার গোস্বামী বলেন, একাডেমিতে চলমান নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণের পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরু থেকে "নজরুল বর্ষ" উপলক্ষে শিক্ষার্থীদের নজরুল সংগীত প্রশিক্ষণ সহ নজরুল সংগীতের উপর নৃত্য প্রশিক্ষণ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা বছর ব্যাপী অব্যাহত থাকবে।
এছাড়াও একাডেমির পক্ষ থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণায় অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে-অনলাইন ও অফলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন