রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাক্ষাৎ ও বই উপহার

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ।
রবিবার (২০ সেপ্টেম্বর ) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির দিপ্তি, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য তুহিনুর রহমান তুহিন।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং একটি বই উপহার দেন।
সাক্ষাৎকার চলাকালীন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জিয়া স্মৃতি পাঠাগারের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পাঠাগারের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজখবর নেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।