স্টাফ রিপোর্টার : “আর্ত মানবতার সেবাই আমাদের লক্ষ্য”এই মহান ব্রতকে সামনে রেখে রাজবাড়ীতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক এবং রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া।
আর্তমানবতার সেবায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, তাদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সেবামূলক কার্যক্রমকে আরও প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় সভায়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন