স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
মঙ্গলবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সম্মেলন কক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাগুফতা সুলতানা লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় সহ-সভাপতি পারভীন আক্তার, মমতাজ মেগম, তামিমা আক্তার, ফরিদা পারভীন, শামীমা খাতুন, তাহমিনা খোন্দকার অঙ্কন, সদস্য মেহের নিগার পারভীন, পারভীন আক্তার দিবা, আয়েশা খানম, ইয়াসমিন আক্তার জলি উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাগুফতা সুলতানা বলেন, সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করবে সংগঠনটি। এছাড়াও নারীদের স্বাবলম্বি করে সম্পদের রুপ দিতে যা যা করা দরকার সংগঠনটি করবে। প্রাথমিকভাবে এই সংগঠনটি ২০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে। খুব শীগ্রই একটি বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বক্তব্যে সভাপতি বলেন, রাজবাড়ী জেলার নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি, অর্থনীতির প্রসার এবং তাদের নানাবিধ সমস্যা সমাধানে রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের মাধ্যমে এ অঞ্চলে নারী ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি এবং এর মেয়াদ দুই বছর।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন