ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে আধুনিকায়নে ‘স্বপ্ন’ সুপার শপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন ) সকাল ১০টায় উপজেলার রতনদিয়া বাজারের পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন নতুন এ স্বপ্ন শপটি ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবীব। এ সময় কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজমির হোসেন খান, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মাস্টার, প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, মোঃ সাজেদুর রহমান সাচ্ছু, বিএনপি নেতা রুবেল ফেরদৌস, মোঃ আলমগীর, হানিফ মন্ডল ও সজিব কাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু রায়হান কুতুব।
‘স্বপ্ন’ সুপার শপটির ডিলার মোহাম্মদ রাজিবুল ইসলাম জানান, স্থানীয় মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সহজ ও আধুনিক সুবিধা দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
নতুন এই সুপার শপ চালুর ফলে রতনদিয়া বাজার ও আশপাশের এলাকার ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য এক জায়গা থেকে কেনাকাটার সুবিধা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন