সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হবি সরদার (৫৫) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদার পাড়ার মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম।
শিশুটির পরিবারের সদস্যর জানান, গত শুক্রবার শিশুটি পাশের (হবির) বাড়ি খেলতে যায়। এ সময় হবি সরদার তাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঘর আটকিয়ে দেয়। পরে ঘরের মধ্যে শিশুটি কান্নার আওয়াজ শুনে তাকে ডাকতে থাকে। অভিযুক্ত হবি সরদার তাদেরকে বলে শিশুটি ঘরের মধ্যে নেই। এ সময় তারা দরজায় বারবার আঘাত করলে সে দরজা খুলে দেয় এবং বলে সে নাই। পরে বাকী শিশুরা তাকে ঘরের চৌকির নিচে খুজে পায়। শিশুটির দাদি হানায় ও ঘরের মধ্যে এসে ভয়ে কাঁপছিল। কোন কথা বলতে পারে নাই। পরে সে পরিবারকে বিষয়টি জানায়। তারা এর বিচার চান।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে শিশু ধর্ষণ একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে হবি সরদারকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামীকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন