সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান নামজারিতে অতিরিক্ত ফি না নেওয়ার ঘোষণা এবং কেউ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশংসনায় ভাসছেন।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। তাছাড়া জনগণের সেবায় তার দরজা উন্মুক্ত রয়েছে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি নামজারির বিষয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কিছু অভিযোগ উঠেছে। ভূমি নামজারির জন্য সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকার অতিরিক্ত না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমি গোয়ালন্দ উপজেলা বাসীকে জানাতে চাই নামজারিতে আপনারা অতিরিক্ত ফি দিবেন না। কেউ অতিরিক্ত ফি চাইলে আপনারা সরাসরি আমাকে জানান। উপজেলার ইউনিয়ন এবং ভূমি অফিসের কোন অনিয়ম হলে সেটাও জানাতে পারেন। তিনি আরও বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারি আপনাদের সেবা দেওয়া আমাদের দ্বায়িত্ব। এটা আপনাদের অধিকার। এই অধিকার কেউ হরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতদিয়া ইউনিয়ন এলাকার সাত্তার সরদার নামে একজন লিখেন, আসলেই ওনি ভালো মনের মানুষ ওনার অফিসে কিছু সময় কথা বলেছিলাম। কথা বললে মনোযোগ দিয়ে শুনেন এবং চেষ্টা করেন সমাধান দেওয়ার জন্য তারপরেও যদি না পারেন সঠিক পথ দেখিয়ে দেন।
নৌরিন ইসলাম সাম্মি নামে একজন লিখেন, স্যার আপনি অনেক ভালো মনের মানুষ। আললা আপনাকে নেক হায়াত দান করুক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান বলেন, আমরা জনগণের সেবক। জনগণ আমাদের কাছ থেকে কাংখিত সেবা পাক। তারা যাতে ভূমি অফিসের কোন কাজে হয়রানি হয়রানির স্বীকার না হন সেজন্যই এই আহ্বান জানানো হয়েছে। যে কোন ধরনের সেবায় তারা হয়রানির স্বীকার হলে অভিযোগ করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন