পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বালিয়াকান্দিতে বিএনপির বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বালিয়াকান্দি উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্দ্যোগে বালিয়াকান্দি সরকারী কলেজ গেইট চত্বরে নেতাকর্মীরা জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাবেশে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা কৃষকদলের আহবায়ক মহসীন খান সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।
বক্তারা বলেন, ২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পালালেও তার দোসরা সারাদেশে ঘাপটি মেরে আছে। এখন তারা সন্ত্রাসী কার্যকলাপ করে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল ধরনের নৈরাজ্য রুখে দেবে তারা। ফ্যাসিস্টের কোন দোসর যেন আমাদের মাঝে ঢুকতে না পারে।