ফজলুল হক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি'র মৎস্য বিষয়ক সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী মোঃ রোজেল পারভেজ রানা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কালিকাপুর ইউনিয়নের কালুখালী গ্রামের নিজ বাড়িতে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রোজেল পারভেজ রানা বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে মাদক নিয়ন্ত্রণ, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় কালুখালী উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিলন এর সঞ্চালনায় মোঃ নাদের মাওলানার সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদ, কৃষক দলের সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু তালেব খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বকুল মন্ডল ও সাধারণ সম্পাদক এনামুল হক জিন্না, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বারেক মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ আলিম মন্ডল, কালিকাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান জিরু এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ কুদ্দুস মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন