

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক সিআর মামলার এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামীসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত সর্বমোট ৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক সিআর মামলার এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার ডিক্রি চর চাদপুর গ্রামের মোঃ সেকেন্দারের ছেলে মোঃ আরিফুর রহমান সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের দুলাল প্রধানের ছেলে মোঃ কামরুল প্রধান, বড় ভবানিপুর এলাকার মৃত কাদের দেওয়ানের ছেলে সুজন দেওয়ান, গৌরীপুর গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে মোঃ মোশারফ মোল্লা ওরফে মুছা, রশোড়া গ্রামের ইউসুফ শেখের ছেলে মোঃ বাবু শেখ, চর বাগমারা গ্রামের মৃত মোতালেব খাঁর ছেলে মোঃ বাবু খাঁ ওরফে খাজা ময়নুদ্দিন বাবুকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামীগনকে শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন