সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস সংলগ্ন বিআইডব্লিউটিএ (ইওডঞঅ)-এর ওজন স্কেলে এই অভিযান পরিচালনা করে ৪ টি ট্রাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মুনতাসীর হাসান খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি। এসময় সড়ক পরিবহন আইনে ৪টি পরিবহনকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, গত শুক্রবার রাত ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে রাজবাড়ী-কুষ্টিয়া ও ঢাকা-খুলনা মহাসড়ক রক্ষায় এ বিশেষ অভিযান চালানো হয়। গভীর রাতে ওজন স্কেলে সন্দেহভাজন পণ্যবাহী ট্রাকগুলোতে পরীক্ষা চালিয়ে নির্ধারিত পণ্যের চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহনের প্রমাণ মেলে। পরবর্তীতে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৪৯ ধারা লঙ্ঘনের দায়ে ৯২ ধারা অনুযায়ী অভিযুক্ত ৪টি ট্রাক থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার অর্থ অনাদায়ে চালকদের ৭ থেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে চালকরা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের মুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান জানান, "অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে একদিকে যেমন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। সড়ক নিরাপদ রাখতে এবং সরকারি সম্পদ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন