স্টাফ রিপোর্টার : শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এ মূলমন্ত্রে পরিচালিত রাজবাড়ীতে বালিয়াকান্দি আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি অফিসে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা কোম্পানি কমান্ডার শ্রীকান্ত বিশ্বাস, মহিলা কোম্পানি প্লাটুন কমান্ডার রেবেকা খাতুন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত সদস্যদের মাঝে শতাধিক ঔষধি, ফলজসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন