স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার ৬ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জামিল হিজাযী, সদস্য সচিব মোঃ পলাশ খাঁন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে ইদ্রিস প্রামানিক, সদস্য সচিব হিসেবে মোঃ শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম মনোনীত হয়েছে।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মিয়া রঞ্জু, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম শোভন, মিজানুর রহমান রাকিব, আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহিন আলম, যুগ্ম সদস্য সচিব জুবায়ের হোসেন, সোহাগ মিয়া, মোঃ সবুজ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সম্রাট আলী, মাহবুবুর রহমান পলাশ, মেহেদী হাসান, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ বাবলু সরদার, সদস্যরা হলেন, মোঃ ফিরোজ মিয়া, সাব্বির রহমান, রকিবুল ইসলাম হৃদয়, আইয়ুব খান, মোঃ আহাদ শেখ, মিঠুন দাস, মোঃ পলাশ খান, মোছাঃ সামিরা আক্তার, মীর মোঃ সোহেল রানা, এম এম সাইফুর রহমান মিসু, মোঃ এখলাছ শেখ, সোহান শেখ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আবির হোসেন, মোঃ নাঈম হাসান, মোঃ নয়ন খান, মমতাজ পারভীনের নাম প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রণয়ন করে দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন