স্টাফ রিপোর্টার : দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা জিয়া মঞ্চ। জেলা জিয়া মঞ্চের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শনিবার সকালে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে আজাদী ময়দানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের সভাপতি খন্দকার মাহফুজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সদস্য সচিব এস এম ফারুক, যুগ্ম আহবায়ক আলমগীর হোসন মুক্তি সহ অনেকে। এ সমাবেশে জেলার ৫টি উপজেলা থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা জিয়া মঞ্চের আহবায়ক খন্দকার মাহফুজুর রহমান বলেন একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ সুপ্ত গুপ্ত থেকে হঠাৎ করে এ দেশকে অস্থিতিশীল করার জন্য মতিয়া হয়ে লেগেছে, তারই প্রতিবাদে রাজবাড়ী জিয়া মঞ্চ এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন