স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি, সিনিয়র এ্যাডভোকেট মোঃ আবুল হোসেনকে মারপিট ও কুপিয়ে জখমের ঘটনায় ২ জনের প্রত্যেককে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার ফরিদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে প্রকাশ, গত ১৬/০৬/১৫ তারিখ সকালে এ্যাডভোকেট আবুল হোসেন মোল্লা নিজ বাড়ী হইতে তাহার ফেলুর দোকান বাসষ্ট্যান্ডের পাশে তাহার নিজ চেম্বারে আসার সময় একই দিন সকাল অনুমান ৮:১৫ মিনিটের সময় পূর্ব কল্যানপুর ইদ্রিসের দোকানের দক্ষিন পার্শ্বের পাকা রাস্তার পৌছামাত্র তারেক মোল্লা (২৫), পিং- দেলোয়ার হোসেন মোল্লা ওরফে দিলু মোল্লা, আলামিন বেপারী (২৩), পিং- সাদেক বেপারী, তোফাজ্জেল হোসেন (২৮), পিং- দেলোয়ার হোসেন মোল্লা ওরফে দিলু মোল্লা ও নাসির শেখ (৩২), পিং- নূর মোহাম্মদ ওরফে গেদা শেখ, সর্ব সাং- উজান খানখানাপুর, থানা ও জেলা- রাজবাড়ী পূর্ব পরিকল্পিত ভাবে মারাতত্মক অস্ত্র সস্ত্র লইয়া ইদ্রিসের দোকানের দক্ষিন পার্শ্বের পাকা রাস্তার উপর দাঁড়াইয়া থাকে। এ্যাডভোকেট আবুল হোসেন মোল্লা উক্ত স্থানে পৌছা মাত্র সকল আসামীগন তাহাকে গতিরোধ করিয়া ঘিরিয়া ধরে। আসামী তোফাজ্জেল ও নাসির এর প্রত্যক্ষ সহযোগিতায় আসামী আলামিন তাহার হাতে থাকা লোহার ভারি সাবল দিয়া এ্যাডভোকেট আবুল হোসেন মোল্লার মৃত্যু নিশ্চিৎ করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া আঘাত করিলে উক্ত আঘাত ডান হাত দিয়া ঠেকাইলে ডান হাতের কব্জির নিচে লাগিয়া কব্জির নিচের দুইটি হাড় ভাঙ্গিয়া খন্ড খন্ড হইয়া যায়। আসামী আলামিন হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা চাপাতি দ্বারা এ্যাড. আবুল হোসেনকে মাথার উপরে কোপ দিয়া মারাত্মক গুরুতর রক্তাক্ত কাটা জখম করে । তাহাতে তিনটি সেলাই লাগে। আসামী তারেক তাহার হাতে থাকা ভারি লোহার সাবল দিয়া এ্যাডভোকেট আবুল হোসেন মোল্লার ডান পায়ে হাটুর নিয়ে বারি মারিলে উক্ত স্থানের দুইটি হাড় ভাঙ্গিয়া মারাত্মকভাবে জখম হয়। উক্ত আঘাতের ফলে তার হাড় ভাঙ্গিয়া মাংশ ভেদ করিয়া বাহির হইয়া কাটিয়া যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়।
আসামীদের হামলায় এ্যাড. আবুল হোসেন মাটিতে পড়িয়া গেলে আসামী তারেক তাহাকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা ভারি লোহার সাবল দিয়া মাথায় আঘাত করিলে মারাত্মক গুরুত্বর রক্তাক্ত কাটা ও ফাটা জখম হয়। দুইটি সেলাই লাগে। আসামী তারেক ও আলামিন- এর এলোপাথারী আঘাতের ফলে আমার ভাইয়ের ডান হাতের কুনুইয়ের নিচে, বাম পায়ের হাটুর নিচে, বাম পাজরে ও মাজায়, ডান থোরায় আঘাতের ফলে ফোলা, কালো মারাত্মক বেদনাযুক্ত রক্ত জমাট জখম হয়। ঘটনার সময় প্রতিবেশী নাজিম উদ্দিন শেখ, পিং- মৃত নিজাম উদ্দিন শেখ ও মোঃ নূর আলম মিয়া, পিং- মৃত নান্নু মিয়া তাহারা ঠেকায় ও প্রতিরোধ করার চেষ্টা করে। একপর্যায়ে আসামী তারেক ও আলামিন নাজিম উদ্দিন শেখকেও আঘাত করে আহত করে। তাহাদের শোর চিৎকারে পার্শ্ববর্তী ইদ্রিস, পিং- মৃত হাফেজ শেখ ও ছোরাপ শেখ, পিং- রোস্তম শেখ আরো অনেক লোকজন ঘটনাস্থলে আসিয়া পড়িলে আসামীগন দ্রুত চলিয়া যায়। পরবর্তীতে এ্যাড. আবুল হোসেনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হইলে মুমুর্ষ অবস্থায় তাহাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হইলে তাহাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাহার অবস্থার মারাত্মক অবনতি হইলে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাহাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় এ্যাড. আবুল হোসেনের ছোট ভাই রাজবাড়ী থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা (নং-৩০, জিআর-১৭৯/১৫, ধারা-৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪ দ:বি:) একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় রাজবাড়ী থানার এস আই মোঃ মনিরুজ্জামান বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। রাজবাড়ী আদালতে মামলা বিচারকালে আসামী পক্ষ ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশংকা প্রকাশ করে হাইকোর্টে আবেদন করলে মামলাটি ফরিদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য প্রেরিত হয়।
পরবর্তীতে ফরিদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দীর্ঘ স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামী তারেক মোল্লা ও আলামিন বেপারীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামীগণ আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তারা পলাতক রয়েছে। রায় ঘোষণার পর বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন