স্টাফ রিপোর্টার : “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই বিশ্বাসকে বুকে ধারণ করে রাজবাড়ীতে বিশেষ কল্যাণ সভা ও পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলসেডে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এবং বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা অফিসার ও ফোর্স বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে দায়িত্বকালীন সময়ে পেশাদারিত্বের মাধ্যমে বহু সাফল্যের স্মৃতিচারণ করেন। পুলিশ সুপারের নেতৃত্ব, দূরদর্শীতা ও আন্তরিকতায় রাজবাড়ী জেলা পুলিশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদায়ের আবেগঘন মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও গৌরবময় ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। এসময় জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন