ফজলুল হক : রাজবাড়ীর কালুখালীতে উপজেলার ৩ নং বোয়ালিয়া ইউনিয়নে ভিডব্লিউবি মাসিক কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ২০৩ জন কার্ডধারীদের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চাউল বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার ও গ্রাম পুলিশসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রতিমাসে ২০৩ জন কার্ডধারীদের মাঝে শৃঙ্খলা সাথে সঠিকভাবে চাউল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন