মোঃ আমিরুল হক : রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নুর ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নুর ইসলাম রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান সেখের ছেলে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেন বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে নুর ইসলাম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন