স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৭৮ জনের সবাইকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান।
তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত ৭৮ জনের সবার নিয়োগপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের তালিকাও রবিবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পাওয়া প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন