সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য আহরণকারী-অংশীজনদের সাথে দৌলতদিয়া নৌপুলিশের আয়োজনে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, সহকারী পুলিশ সুপার নৌ মোঃ সাজিদ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
সভায় মৎস্য আহরনকারী, মৎস্যজীবী নেতৃবৃন্দ,মৎস্য আড়তদার, বাল্কহেড শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্য অংশীজন মিলে প্রায় সারে তিনশো লোক উপস্থিত ছিলেন।
এ সময় ছেলেদের উদ্দেশে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ' রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, 'সরকারি আইন অনুযায়ী দায়িত্বাধীন নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন টহল সার্বক্ষণিক অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন