মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে আরিয়ান (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আরিয়ান উপজেলার ইসলামপুর ইউনিয়নে পুরান খালকুলা গ্রামের আব্দুস সালামের ছেলে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান খালকুলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আরিয়ান বাড়ির পাশের পাট জাগ দেওয়ার খালের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খালের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন