স্টাফ রিপোর্টার : ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০০৫ (সংশোধিত) ২০২৬ বাস্তবায়নে রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬জনকে জরিমানা করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রাজবাড়ী জেলা শহরের শহীদ স্মৃতি চত্বর, ইয়াসিন স্কুল সংলগ্ন প্রতিষ্ঠান, অংকুর স্কুল এন্ড কলেজের স্কুল সংলগ্ন প্রতিষ্ঠানগুলোতে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ সংশোধিত ২০২৬ সংশ্লিষ্ট ধারায় উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ইত্যাদি প্রতিষ্ঠান হতে ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাক জাতদ্রব বিক্রির অপরাধে এবং বিভিন্ন তামাক কোম্পানির বিজ্ঞাপন প্রচারের জন্য অপরাধ স্বীকার করায় ছয়টি তামাক ও তামাক দ্রব্য বিক্রির প্রতিষ্ঠানকে ছয়টি মামলায় সর্বমোট ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, রাজবাড়ী জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. আশিকুজ্জামান, আরিফুল হক, এস এম রায়হানুল ইসলাম এবং মোঃ মিজানুর রহমান। প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। আইন-শৃঙ্খলায় রাজবাড়ী আনসার বাহিনীর একটি চৌকস টিম। প্রেসকারের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রশিদ, ইমরানুল হক হৃদয় এবং ইলিয়াস মাহমুদ। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন