আনোয়ার হোসেন : বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বালিয়াকান্দি প্রান্তে ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, সহকারি কমিশনার মোঃ মুস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুঁইয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, সহ-সভাপতি জাফর আলী মিয়া, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, কৃষক দলের আহবায়ক মহসিন হাসান। বহরপুর ইউনিয়নের আড়কান্দি ব্লকে ১৯৬০ জন কার্ডধারী কৃষকের একাউন্টে ২৫০০ টাকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন