মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনচর পশ্চিমপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন থাকা একটি সড়ক নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমন।
শুক্রবার (০২ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত অর্থায়নে সড়কটির সংস্কারকাজ শুরু করা হয়। এ সময় রুবেল মাহমুদ সুমন ঘটনাস্থলে উপস্থিত থেকে সংস্কারকাজের তদারকি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুনচর পশ্চিমপাড়া এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে চলাচলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতো। সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
রুবেল মাহমুদ সুমন বলেন, ‘এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করছি। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’
স্থানীয়রা জানান, সড়কটি সংস্কারের ফলে নতুনচর পশ্চিমপাড়া এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন