স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের মতো গায়েবী মামলায় বিশ^াস করে না বিএনপি। রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার গায়েবী মামলার মতো কোন মামলা করতে চাই না। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। আমরা ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। এ কমিটি তদন্ত করে দলীয় ফোরামে প্রতিবেদন পাঠাবো। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। পুলিশ জড়িতদের খুজে বের করে ব্যবস্থা নিবে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম বলেন, আমরা কারো কথা বলে তদন্তের বিলম্ব করতে দেব না। রাজবাড়ী জেলা দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় প্রকৃত আসামীদের গ্রেপ্তার করবেন। এ আগুনের ঘটনার মদদ দাতা কারা তাদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম গঠন করে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন গায়েবী মামলায় বিশ^াস করেন না।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের আশেপাশেও আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে আসার সাহস পায়নি। কিছু দুবৃত্তরা বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করতে এ আগুন দিয়েছে। আমরা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করবো। আমরা চাই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন