সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় এলাকায় ছিনতাই করে পালানোর সময় জনগণের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ও ছিনতাইকৃত মোবাইল ফোন রেখে পালালো ছিনতাইকারীরা।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম।
স্থানীয় ও মামলা সুত্রে জানাযায়, গত শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জুড়ান মোল্লা পাড়ার মোঃ হৃদয় মন্ডল (২৭) একজন খলিফা বা হাজাম। ফরিদপুর তার বোনের সন্তানকে দেখে ফরিদপুর থেকে আসার সময় রাত সাড়ে দশটার দিকে পদ্মার মোড় এলাকায় পৌছালে সাইদ মোল্লা, আশিক মোল্লা, পাপ্পু শেখ মোটরসাইকেল করে এসে পথ রোধ করে। মোটরসাইকেল থেকে নামিয়ে হৃদয় ও তার ভাগিনার নিকট থেকে জোরপূর্বক মোবাইল ফোন ও টাকা পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাঁধা দেয়। একপর্যায়ে তাদের কাছে থাকা লোহার রড ও হাতুড়ী দিয়ে হৃদয় ও তার ভাগ্নেরকে এলোপাথারী মারধর করে। এসময় সাইদ মোল্লার হাতে থাকা লোহার রড দিয়ে ঘা মেরে হৃদয়ের বুকের ডান পার্শ্বে ও কোমরের উপরে কাটা রক্তাক্ত জখম করে। কাছে থাকা একটি রেডমি নোট ১৫ এমআই স্মার্ট মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৬৫০ টাকা ও ভাগিনা মোঃ রাশেদের কাছে থাকা একটি আইটেল স্মার্ট মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেয়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাদের সাথে থাকা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কিছুদূর গিয়ে মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে তাদের মোটরসাইকেল ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের নিকট আসামীদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তারা নাম ঠিকানা প্রকাশ করে। এসময় গোয়ালন্দঘাট থানার টহল টিম ঘটনাস্থলে এসে আসামীদের ফেলে যাওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ইতিমধ্যেই ছিনতাই কাজে ব্যাবহৃত তাদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাছাড়া আসামিদের ধরার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন