স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে রবিবার থেকে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুপুরে বিসিক শিল্পনগরীর কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বিসিকের সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।
প্রধান অতিথি বলেন, শিল্প উদ্যোক্তাদের জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে পারবেন। একই সঙ্গে শিল্পের উন্নয়নে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দক্ষ জনশক্তি ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের গুণগত উন্নয়ন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি কাজী বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান এবং বিসিকের এস্টেট কর্মকর্তা হাফিজুর রহমান। জেলার ২৫ জন শিল্প উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন