মাসুদ রেজা শিশির : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বিলাল হোসেন টুটুলের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নবাবপুর ইউনিয়নের পোড়াপাড়া সরদার বাড়িতে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় চেয়ারম্যান প্রার্থী বিলাল হোসেন টুটুল বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। নির্বাচিত হলে নবাবপুর ইউনিয়নের উন্নয়নকে অগ্রাধিকার দেব। সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, মানুষের পাশে থেকে বাস্তবসম্মত উন্নয়ন করাই আমার লক্ষ্য। আগামী দিনে নবাবপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এ জন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা বলেন, বিলাল হোসেন টুটুল দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের পাশে রয়েছেন। তারা আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তারা নবাবপুর ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে একজন যোগ্য ও জনবান্ধব চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা চেয়ারম্যান প্রার্থী বিলাল হোসেন টুটুলের পক্ষে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন