স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী ১ম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সায়ফুল খান (৫৫) নামে এক পাট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মালু খার ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী বলেন, আমার শিশু মেয়ে গত বৃহস্পতিবার অজিতের দোকানের পাশে আমড়া কুড়াতে যায়। এসময় বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে পাশের একটি বাশ বাগানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণজনিত সমস্যায় শিশুটিকে সোমবার রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আসামী সাইফুল খাকে গ্রেপ্তার করা হয়েছে । আসামীকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। বিকেলে সদর আমলী আদালতে এ্যাড. শাহরিয়ার জামান রাজীব আসামীর জামিন আবেদন জানালে রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন