
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল খানের ছেলে আশিক খান (২৫), খানখানাপুর গ্রামের মৃত মানিক হরিজনের ছেলে হৃদয় হরিজন (২৭), বিনোদপুর নতুনপাড়া নতুন মসজিদ এলাকার পিকু শেখের ছেলে মোঃ মিন্টু শেখ (৩৩), একই এলাকার তেঁতুলতলা রোডের মোঃ গোলাম আলী মিয়ার ছেলে মোঃ সোহেল শেখ (৩৩), বরাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার মৃত শুকুর প্রামাণিকের ছেলে মোঃ নুরাল প্রামাণিক (৪৪), দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ রতন বিশ্বাসের ছেলে মোঃ রাশেদ বিশ্বাস (২৭) এবং চর খানখানাপুর গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে মোঃ হায়দার আলী (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আদালতের জিআর ওয়ারেন্ট ছিল। এসব ওয়ারেন্টের ভিত্তিতে মঙ্গলবার সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় পুলিশের পৃথক দল সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে এসআই মোঃ সেলিম মিয়া, এসআই জোবাইন ফেরদৌস, এএসআই ফকরুল ইসলাম, এএসআই নুর আলম, এএসআই মোঃ মশিউর রহমান ও এএসআই হাবিবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভিত্তিতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে তিনি আরও জানান, আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
