সুপেয় পানি ব্যবস্থা করতে চর-বহরপুরে চেয়ারম্যান প্রার্থীর টিউবওয়েল স্থাপন

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২নং বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর-বহরপুর ছড়োর রেলগেট এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন।
এলাকাবাসীর সুপেয় পানির কষ্টের কথা জানতে পেরে রুবেল মাহমুদ সুমন নিজস্ব অর্থায়নে টিউবওয়েলটি স্থাপনের উদ্যোগ নেন। এতে স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির সংকট কিছুটা হলেও দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, চর-বহরপুর ছড়োর রেলগেট এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বিশেষ করে দূর থেকে পানি সংগ্রহ করতে গিয়ে নারী, শিশু ও বয়স্কদের নানা দুর্ভোগ পোহাতে হতো। রুবেল মাহমুদ সুমন তার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে টিউবওয়েল স্থাপন করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন বলেন, “পানির কষ্ট যে কত বড় কষ্ট, তা ভুক্তভোগীরাই সবচেয়ে ভালো বোঝেন। মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। এলাকার মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে সামর্থ্য অনুযায়ী আমি সবসময় কাজ করে যেতে চাই।
টিউবওয়েল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ এলাকার মানুষের জন্য অনেক বড় উপকারী।