স্টাফ রিপোর্টার : নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রাজবাড়ীর পাংশায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় পাংশা সর্দার বাস স্ট্যান্ড এবং পাংশা রেল স্টেশন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। রাজ্জাক বিরিয়ানি হাউস এন্ড রেস্টুরেন্ট, জিল্লু হোটেল, শাহজাহান হোটেল এবং চন্দনা সুইটস মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রদর্শন, মোড়কীকরণ ও অত্যাধিক পোড়াতেল ব্যবহার করায় ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় চারটি প্রতিষ্ঠান মালিককে ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, আদায় করা হয় এবং সতর্ক করা হয়। প্রসিকিউটর জেলা স্যানিটার ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। পাংশা মডেল থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন