filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ৩ দিন ব্যাপী আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের আয়োজনে রাজবাড়ী গোদার বাজার পদ্মা নদীর তীরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সভাপতি নঈম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া সহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংস্কৃতি অঙ্গনকে নতুন করে বিনির্মাণ করা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন আমাদের তরুণ সমাজকে মাদক ও নানা রকম বিশৃঙ্খলা মোকাবেলার জন্য সুস্থ্য সংস্কৃতির অনুশীলন করতে হবে।
