রাজবাড়ীতে বাসচাপায় নারীর মৃত্যু পলাতক চালক-সহকারী

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহণের বাসচাপায় রাজিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে
নিহত রাজিয়া বেগম কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বাসিন্দা আব্দুর রউফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী গোল্ডেন লাইন পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম জানান, বাসচাপায় আহত রাজিয়া বেগমকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।