স্টাফ রিপোর্টার : বিভিন্ন আইন বাস্তবায়নে রাজবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২জন ফল ব্যবসায়ীসহ ৩জনকে জরিমানা করেছে।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকাল ৫ টায় রাজবাড়ী টিনপট্টি গ্যাস দোকানে ও ফলবাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। অভিযানকালে সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করা হয় এবং ফল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় রাজবাড়ী ফল ভান্ডার মালিককে ১ হাজার টাকা অর্থদণ্ড, মুক্তা ফল ভান্ডার মালিককে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল আরোহীকে সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
সহযোগিতায় প্রসিকিউটর জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক ও পেশকার ইমরানুল হৃদয়।
শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী একটি চৌকস টিম। জনস্বার্থে অভিযান অবিরাম চলবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন