পাংশায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।” এ শ্লোগান নিয়ে রাজবাড়ীর পাংশায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে পাংশা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া সহ পাংশা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।