নজরুল ইসলাম : “সন্তান, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মোঃ গোলাপ আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের জুনিয়র শাখার প্রধান শিক্ষক হেলাল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান খান।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মামুনুর রশীদ, পরিচালক খালেদা আক্তার, উভয় শাখার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি-২০২২ ও এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এসএসসি-২০২২ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন তাসনুর আক্তার মৌলী, আরদী মাহমুদ ইকরা, মোঃ আলহাজ্ব খান ও সাগর তাসনিন শওকত সাবা। অন্যদিকে, এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন সোহাগ মোল্লা, উৎস ঘোষিত, কেয়া আক্তার ও মোছাঃ আমাত জান্নাত অর্নি।
এ ছাড়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মোঃ ইফরান কাদের, রুমেইশা বিনতে রিহা, এস. এম. সিয়াম ও মোছা. সুরাইয়া আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী রাফ খানসান, স্নিগ্ধা মণ্ডল, রাফিউল হাসান আভিন ও আরাফাত শেখকেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের শিক্ষাজীবনের ভিত্তি মজবুত করতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত লোটাস কলেজিয়েট স্কুলটি গোয়ালন্দে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন