এস, কে পাল সমীর : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি হিন্দু সম্প্রদায়ের ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায়। তাই এই সরকারের টোটাল দৃষ্টিভঙ্গি শারদীয় দুর্গাপূজার দিকে রয়েছে। এই পূজা নিরবচ্ছিন্নভাবে উদযাপনের জন্য আমাদের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এসময় তিনি কোন পূজা মন্দিরে যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ রাকিবুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার। এ ছাড়া বক্তব্য দেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল এবং বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন