স্টাফ রিপোর্টার : মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ তৃতীয় দিনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (১০ অক্টোবর) ৩য় দিন
মোট ৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জাল বা মাছ পাওয়া যায়নি। বিভিন্ন উপজেলার হাট-বাজার, আড়ত, বরফকল পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মাহবুব উল হক বলেন, নদীতে তুলনামূলক স্রোত বেশি থাকায় এবং মাছ তুলনামূলক কম থাকায় জেলেদের নদীতে জাল ফেলার প্রবণতা কম দেখা যাচ্ছে। তবে সময়ের সাথে সাথে মাছ পাওয়া গেলে প্রবণতা বাড়তে পারে। নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনার জন্য মৎস্য অধিদপ্তরের পক্ষ হতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন