মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি সচল রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত পাংশা থানাধীন হরিণাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বসতঘরে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে বসতঘর তল্লাশি করা হয়।
তল্লাশিকালে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে গঅউঊ ওঘ চঅকওঝঞঅঘ লেখা রয়েছে। এ ছাড়া ৮ রাউন্ড রিভলবারের গুলি এবং ‘ডরহংঃধৎ’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতুর তৈরি এবং তিনটি পিতলের তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে আটক আরাফাত হোসেন ওরফে মানিকের বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮-এর ১৯(ক)/১৯(এফ) ধারায় পাংশা থানায় মামলা দায়ের করেছেন।
আটক আরাফাত হোসেন ওরফে কালা মানিক পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন