স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনকে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ন কবির।
এ কমিটির সাধারণ শিক্ষক প্রতিনিধি সৈয়দ আলী, অভিভাবক সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম, সদস্য সচিব হিসেবে লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সিরাজুল হক।
নব গঠিত কমিটির সভাপতি মোঃ তুহিনুর রহমান তুহিন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সাথে নিয়ে কাজ করবো। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন