সিরাজুল ইসলাম : রবিবার ( ১১ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৬ উপলক্ষে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ (নৌপুলিশ) এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্ট চলাকালীন ৫ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ২ টি মেশিন চালিত নৌকা ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস এবং জব্দকৃত নৌকা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করা হয়। নিলাম বিক্রয়মূল্য ২১ হাজার টাকা। জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিম খানায় বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণার্থে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন