সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে দৌলতদিয়া নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল, মা ইলিশ সহ সাতজনকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল।
সোমবার ( ১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
তিনি বলেন, রবিবার দিবাগত রাত দুই টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দৌলতদিয়া পদ্মা নদীর মজলিশপুর, কলাবাগান নামক স্থানের ৩ টা পয়েন্টে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর কোতোয়ালী থানার মোঃ রিপন খাঁন (৩৫), ইকরাম মৃধা (২৪), শেখ আয়নাল (৫৭), মোঃ মিজান শেখ (২৭), সোবহান শেখ (৩০) এবং গোয়ালন্দ উপজেলার জয় সরকার (২১), আব্দুর রহিম শেখ (১৯)।
দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, পদ্মা নদীতে অসাধু উপায়ে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে ৩টি মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের নিয়মিত মামলা মূলে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন