পাংশায় ২০টি বকনা বাছুর ও খাবার বিতরণ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বকনা বাছুর ও খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদ চত্বরে সুফল ভোগীদের মধ্যে ২০ টা বকনা বাছুর ও খাদ্য বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে ও পাংশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাকিল আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাদঁ আলী খান, সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় ২০ জন সুবিধাভোগীদের মধ্যে একটা করে বকনা বাছুর ও ২ বস্তা করে ফিট খাবার দেওয়া হয়।