স্বাধীনতা পরবর্তী নবাবপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান শেখ কমর উদ্দিন আর নেই

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের স্বাধীনতা-পরবর্তী প্রথম চেয়ারম্যান শেখ কমর উদ্দিন আহমদ আর নেই। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিজয় টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ আলী আল মামুনের পিতা।
মরহুম শেখ কমর উদ্দিন আহমদের জানাজা মঙ্গলবার বাদ আছর তাঁর নিজ গ্রাম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বাগমারা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।