স্টাফ রিপোর্টার : “আজকের সচেতনতাই গড়বে ডেঙ্গুমুক্ত আগামী” এ শ্লোগান নিয়ে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলা টিমের উদ্যোগে দাদশী ইউনিয়নের 'স্বপ্নডাঙ্গা পাঠশালায় আয়োজন করা হয় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন।
বাচ্চারা যেন ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে পারে এবং নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারে, সেই লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগের কারণ, প্রতিকার, ক্ষতিকর দিক ও পরিচ্ছন্নতার গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরা হয়।
শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সাথে নিয়ে পাঠশালা প্রাঙ্গণ ও চারপাশের পরিবেশ ডেঙ্গুমুক্ত রাখতে পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। জমে থাকা পানি অপসারণ করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার টানানো হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলার ভলেন্টিয়ারবৃন্দ এবং স্বপ্নডাঙ্গা পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আসুন, আমরা সবাই আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন