স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটি ও শিক্ষক-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের হলরুমে নবগঠিত এডহক কমিটি ও শিক্ষক-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় কলেজের অধ্যক্ষ একেএম সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মন্ডল, নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চুন্নু, সাবেক সহ-সভাপতি শামসুল আলম খান, বিএনপি নেতা আকিদুজ্জামান সেলিম, লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য জহুরুল ইসলাম চাঁদু, শিক্ষক প্রতিনিধি সৈয়দ আলী প্রমুখ। এসময় লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের অন্যান্যে শিক্ষকরা বক্তৃতা করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফজল, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়।
এসময় লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের বিভিন্ন সমস্যা ও বিগত ১৭টি বছর উন্নয়ন বঞ্চিত হওয়ার বিষয়টি নজরে নিয়ে শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন