
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী নির্বাচন পরিচালনা সাব কমিটির আয়োজনে রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নইম আনসারী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ, রাজবাড়ী শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাব কমিটির সদস্য গোলাম মোর্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নইম আনসারী বলেন, আগামী ১৪ নভেম্বর জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটি সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান।
বিগত সময়ে যে কমিটি ছিলো সে কমিটি তাদের স্বেচ্ছাচারিতা পরিচালিত হতো। তারা কখনো তাদের বাইরে কাউকে কথা বলতে দেয়নি। তাদের ইচ্ছামত কমিটি পরিচালনা করেছেন। প্রতিষ্ঠানকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিনত করেছিলো। আগামী নির্বাচনটি যেন সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয় সে লক্ষে তারা কাজ করছেন। ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক ও উপদেস্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী নির্বাচনটি সম্পন্ন করবে।
